সমাজের উপেক্ষিতদের হয়ে কলম ধরেছে দ্বাদশ শ্রেণির ছাত্রী- 'Rainbow Within Us' পাচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি
সেন্ট অ্যান্থনি'স্ স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্রী মেঘনা সরকার সমাজের উপেক্ষিত মানবচরিত্রদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টায় কলম ধরেছে। তার এই প্রচেষ্টায় সহকর্মীরা হলেন লন্ডনের বাসিন্দা Rishav Banerjee এবং আমেরিকার বাসিন্দা Trinity Marie O'Havier ।
তাদের এই প্রচেষ্টার ফসল ' Rainbow Within Us ' বইটি চলতি মাসে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করতে চলেছে এবং সাথে তারাও লেখক হিসেবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেতে চলেছে ।
এত অল্প বয়সে তার এই প্রচেষ্টা ও সাফল্যকে কুর্নিশ জানিয়েছে সেন্ট অ্যান্থনি'স্ স্কুলের সকল সদস্যেরা । আগামী ভবিষ্যতে তার এই ভাবে এগিয়ে চলার পথ যাতে আরও মসৃণ হয় সেই আশীর্বাদ কামনা করছে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ