সাহসী ফটোশ্যুটে নুসরত, প্রশংসার সাথে এল কটাক্ষও
নিখিলের সাথে নুসরতের সম্পর্ক ভাঙনের গুঞ্জন চলছে সোশ্যাল মিডিয়ায়। যার মূল কারণ যশ। শোনা যাচ্ছে যশের প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাংসদ- অভিনেত্রী নুসরত জাহান। এর কারণেই কয়েকদিন ধরেই খবরের শিরোনামে এসেছেন নুসরত। এবার স্বল্প পোশাকে নেট দুনিয়ায় ছবি শেয়ার করে একদিকে যেমন ভালো কমেন্ট পেয়েছেন তেমনি কটাক্ষ করতেও ছাড়েননি অনেকে।
সম্প্রতি রাজনীতি থেকে অভিনয় জগত সর্বত্র ছড়িয়ে রয়েছেন নুসরত। বিরোধী নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য থেকে শুরু করে বিতর্কিত ছুটি কাটাতে যাওয়া, সব বিষয়েই স্পষ্ট উত্তর দিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তবে এবার শর্ট ফটোশ্যুট করে রোষের মুখে নুসরত।
নতুন ফটোশ্যুটে ইয়লো অকার শর্ট ড্রেস পরে সোফায় বসে নুসরতের ডান হাতে মোবাইল, আর বাঁ হাতে সাদা স্টাইলিশ চশমা। বেশ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশানে লিখেছেন, ''চিন্তার জন্য খাদ্য: এই জিনিসগুলি নিয়ে কাজ করা থেকে মানুষজন আমায় বিরত রাখতে পারেন না...আমার খুশি''। তাঁর শর্ট ড্রেসের ফটোশ্যুটে একদল যেমন আক্রমন করেছেন তেমনি অনেকেই নুসরত সাহসী ছবির প্রশংসাও করেছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ