ভেটাগুড়িতে বিজেপির পার্টি অফিসে আগুন লাগালো দুষ্কৃতিরা
কোচবিহারের ভেটাগুড়িতে বাস স্ট্যান্ড সংলগ্ন বিজেপির কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটলো গতকাল রাতে। ঘটনায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
বিজেপির ZP23 মণ্ডলের সভাপতি গোপাল চন্দ জানান- "কালকে রাত ১২ টা নাগাদ তৃণমূলের হার্মাদ বাহিনী আগুন লাগায়, বোমাবাজি করে। শান্ত প্রিয় ভেটাগুড়িকে অশান্ত করবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস।"
দ্রুত ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এখনো পর্যন্ত কাউকে এই ঘটনায় গ্রেপ্তার করেনি।
জানা গেছে এই নিয়ে ৩ বার আক্রমণের শিকার হলো সাংসদ নিশীথের এলাকার পার্টি অফিসটি। মণ্ডল সভাপতি গোপাল চন্দ জানান- 'এইবার পুলিশ যদি অপরাধিদের গ্রেপ্তার না করে, তবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে পথে নেমে এর প্রতিবাদে সামিল হবো।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ