তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান
অভীক মিত্র , বীরভূম :
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বীরভূম জেলার মুরারই ১ নং ব্লক তৃণমূলের পক্ষ থেকে গতকাল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।উক্ত অনুষ্ঠানে দলীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এছাড়াও নাচ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এগিয়ে চলে।
এদিনের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মুরারই বিধানসভাকেন্দ্রের বিধায়ক আব্দুর রহমান সাহেব,বীরভূম জেলাপরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপকুমার ভকত,মুরারই ১ নং ব্লক তৃণমূল সভাপতি বিনয়কুমার ঘোষ, বীরভূম জেলাপরিষদের বিদ্যুৎ পরিষেবার কর্মদক্ষ আসগার আলী,মুরারই ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানাজ বেগম,পলসা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জীব রবিদাস,গোরশা গ্রাম পঞ্চায়েত প্রধান সুবীর মুখার্জী সহ বিশিষ্টজনেরা ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in



0 মন্তব্যসমূহ