মা আসছে ...

বলিউডের নামকরা সুপার স্টাররা অভিনয় করবে করিমূলের চরিত্রে

বলিউডের নামকরা সুপার  স্টাররা অভিনয় করবে করিমূলের চরিত্রে



বলিউডের নামকরা সুপার  স্টাররা অভিনয় করবে করিমূলের চরিত্রে।বোম্বে থেকে ফিরে একথা জানালো পদ‍্যশ্রী করিমূল হক।

এবার পদ‍্যশ্রী করিমূল হকের জীবন কাহিনী ও কাজের বলিউডে তৈরি হতে যাচ্ছে বায়োপিক ছবি।



শাহারুখ থেকে   বলিয়ুডের অনেক নামকরা সুপার স্টাররা  করিমূল হকের চরিত্রে অভিনয় করার পরিকল্পনা নিয়েছেন। 

এর আগে ইরফান খান করিমূলের চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু তার মৃত্যুতে এখন নতুন করে শাহারুখ খান থেকে সোনু সুদ আরও অনেক স্টাররা তার চরিত্রে অভিনয় করতে ইচ্ছেপ্রকাশ করেছেন।



বলিউডের নাম করা ডিরেক্টর ,প্রডিউসর করিমূল হকের চরিত্র জীবন কাহিনী ও সারা জীবনের সমাজ সেবামূলক কাজের সিনেমা তৈরি করতে আগ্রহী বলে জানিয়েছেন করিমূল বাবু।




কয়েক দিন আগে করিমূল হক বোম্বে থেকেও ঘুরে আসেন সিনেমার বিষয়ে আলোচনা করে । দেখা করে কথা সেরে আসেন সিনেমা যারা তৈরি করবেন ও যারা তার চরিত্রে অভিনয় করবে। যদিও এখন পর্যন্ত সিনেমার নাম বা কবে থেকে শুটিং হবে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in