ISIS জঙ্গি হামলার জেরে মৃত কমপক্ষে 56 জন ,আহত বহু
ISIS জঙ্গিদের হামলার ফলে পশ্চিম আফ্রিকার নাইজারের দুটি গ্রামে প্রাণ হারালেন 56 জনের বেশি মানুষ। এই ঘটনাটি ঘটেছে নাইজারের পশ্চিমপ্রান্তে অবস্থিত মালি সীমান্তের কাছে।
নাইজেরি স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা ওই এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার নাইজারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফল ঘোষণা করা হচ্ছিল।এর মাঝেই খবর আসে অজ্ঞাত পরিচয়ের জঙ্গিরা নাইজারের পশ্চিম প্রান্তে মালি সীমান্তে অবস্থিত টিচোমবাঙ্গু ও জারোমদারে গ্রামে হামলা চালিয়ে 56 জনের বেশি মানুষকে হত্যা করেছে। এর ফলে জখম হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ।
প্রশাসনের লোকেরা গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভরতি করেছে। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও প্রশাসনিক কর্তাদের দাবি আইএসআইএস জঙ্গিরাই এর পিছনে রয়েছে।
ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা জানিয়েছেন,"শনিবার প্রথমে মালি সীমান্তে অবস্থিত টিচোমবাঙ্গু গ্রামে হামলা চালিয়ে ৪৯ জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা।এর ফলে জখম হন আরও ২০ জন। পরে কিছুটা দূরে জারোমদারে গ্রাম থেকেও 7 জনকে খুন করার খবর পাওয়া যায়। জখম হয়েছেন ১০ জনের বেশি। ইতিমধ্যেই সেখানে সেনা মোতায়েন করা হয় হয়েছে।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ