Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেশের সর্বত্র বসতে চলেছে বিনামূল্যে সরকারি হাই স্পিড Wifi নেটওয়ার্ক !



দেশের সর্বত্র বসতে চলেছে সরকারি হাই স্পিড ওয়াই ফাই নেটওয়ার্ক


দুর্গম এলাকাই হোক বা বড় শহর এখন সর্বত্র পেতে চলেছেন হাই স্পিড ওয়াই ফাই নেটওয়ার্ক। যখন তখন হটস্পট কানেকশন করে অ্যাক্সেস করতে পারবেন। খুব শীঘ্রই আসছে এই সুবিধা। বুধবার লাখ লাখ পাবলিক ওয়াই ফাই হটস্পট তৈরির অনুমতি দিয়েছে কেন্দ্র সরকার। 


পাবলিক ওয়াই ফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস (WANI)-কে কাল সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা বলেই খবর। এর ফলে যে কেউ যখানে সেখানে যখন তখন হাই স্পিড ওয়াই ফাই নেটওয়ার্কের সুবিধা নিতে পারে। নব্বইয়ের দশকে পাবলিক টেলিফোনে বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে এই পদক্ষেপকে। ফোন বা কম্পিউটারে এই পাবলিক ওয়াই ফাই সংযোগ পাওয়া হবে। 


WANI অথরাইজড কোনও অ্যাপ ডাউনলোড করে অল্প খরচেই এই পরিষেবার সুবিধা নেওয়া যাবে। এরজন্য আপনাকে অ্যাপেই রিচার্জ করতে হবে। এই সরকারি ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। পরে আর রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না। এই ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের সুবিধে পেতে সরকারকে কোনও লাইসেন্স ফি দিতে হবে না। 



টেলিকম ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, সরকারের আশা, এর ফলে দেশের শহর, গ্রাম জুড়ে অসংখ্য পাবলিক ওয়াই ফাই হটস্পট গজিয়ে উঠবে, ফলে উৎসাহ পাবে ডিজিটাল সংযোগ।


বিশেষজ্ঞরা মনে করছে এর ফলে গ্রাম গঞ্জ থেকে শহর সর্বত্রের মানুষ ডিজিট্যাল ব্যবস্থায় যথেষ্ট উন্নত হবে। ভিডিও ডাউনলোড করা হোক, বা ছবি অথবা খেলা দেখা, দ্রুত ইন্টারনেট সংযোগ পেতে কোনও সমস্যা হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Ad Code