Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিল্লীতে সংগ্রামরত কৃষকদের তথা কৃষক আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপনের লক্ষ্যে মশাল মিছিল

দিল্লীতে সংগ্রামরত কৃষকদের  তথা কৃষক আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপনের লক্ষ্যে মশাল মিছিল



দিল্লীতে সংগ্রামরত কৃষকদের  তথা কৃষক আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপনের লক্ষ্যে মশাল মিছিল সংগঠিত করলো সিপিআই(এম), ফালাকাটা-১নং এরিয়া কমিটি। 

এদিন সন্ধ্যায় এরিয়া পার্টি দপ্তর থেকে সুসজ্জিত মশাল মিছিল বের হয়ে মেইন রোড-নেতাজী রোড-থানা রোড-গার্লস স্কুল রোড ধরে পুনরায় এরিয়া দপ্তরে শেষ হয়।

দিল্লীতে লড়াকু কৃষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এদিনের মিছিল থেকে।মিছিলে নেতৃত্ব দেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক অনির্বাণ রায়,তুষার সরকার,কাজল দাস,যুবনেতা বাপন গোপ প্রমুখ।এদিনের মিছিলে নবাগত ছাত্র-যুব অংশের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code