Latest News

6/recent/ticker-posts

Ad Code

SFI জেলা সম্পাদকমণ্ডলীর নামে চাঞ্চল্যকর‍ পোষ্টার



SFI জেলা সম্পাদকমণ্ডলীর নামে চাঞ্চল্যকর পোষ্টার



পূর্ব বর্ধমান জেলা ভারতের ছাত্র ফেডারেশন এর জেলা সম্পাদকমন্ডলীর সদস‍্য অরিজিৎ ঘোষ এর নামে চাঞ্চল‍্যকর পোষ্টার পড়লো কুড়মুন এলাকায় ।সোমবার সকাল থেকেই এই পোষ্টারকে ঘিরে তুমুল আলোড়ন এলাকাজুড়ে । যদিও কে বা কারা এই সমস্ত পোষ্টার লাগিয়েছে সে সম্পর্কে সঠিক করে কিছুই জানা যায় নি । 


" এস এফ আই এর জেলার নেতা সিপিএম এর ব্লক নেতা ছাত্রী ধর্ষণকারী অরিজিৎ ঘোষ এর বিচার চাই " লেখা পোষ্টার লাগানো হয়েছে কুড়মুন এলাকার বিভিন্ন জায়গায় । ওই ছাত্র নেতার কুড়মুন এই বাড়ি বলে জানা গেছে । 


সামগ্ৰিক বিষয় সম্পর্কে এস এফ আই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বান রায়চৌধুরী জানিয়েছেন , অত‍্যন্ত ভালো ছেলে অরিজিৎ । এলাকার গণ আন্দোলনের সাথে যুক্ত । রাজনৈতিক ভাবে পর্যুদস্ত করার জন‍্য কুৎসা অপপ্রচার করছে অন‍্য রাজনৈতিক দল । যদি তার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নেই কনো থানায় ।যদি থাকে তাহলে প্রশাসনিক কোনো স্তরে কেন অভিযোগ জানানো হলো না ?
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code