Latest News

6/recent/ticker-posts

Ad Code

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য


গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সকাল থেকেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। দুপুর আড়াইটে নাগাদ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ-তে রাখা হয়েছে হয়েছে বলে সূত্রের দাবি। প্রয়োজন মতো অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে। 



সকালের দিকেই শ্বাসকষ্ট শুরু হয়। ইতিমধ্যেই বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, নিয়ম মতো বাকি পরীক্ষাও করা হবে। তাঁর শারীরিক অবস্থার কথা জানা যাবে চিকিৎসকের কাছে। তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। এর আগেও কয়েক বার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code