করোনার জেরে মার্চ থেকেই বন্ধ স্কুল কলেজ। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা হচ্ছেই। প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনও। তবে ২০২০ সালের জন্য পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণিতে উন্নীত করে দেওয়ার ঘোষনা করেছে সরকার। তবে একাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে দানা বেঁঁধেছিল গুঞ্জন। সেই গুঞ্জন উড়িয়ে অবশেষে একাদশ শ্রেণির পরীক্ষা সূচী ঘোষনা করেছে বোর্ড।
জেনে পুরো সূচী-
সূচীতে কিছুটা পরিবর্তন হয়েছে। পূর্ব সূচী অনুসারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেদিন সেদিনেই একাদশের পরীক্ষা ছিল। এদিকে উচ্চ মাধ্যমিকে ৩০শে জুনের পরীক্ষা হবে ২রা জুলাই বলে বিজ্ঞপ্তি দিয়েছে সংসদ। সেই মতোই একাদশ শ্রেণির ৩০জুনের পরীক্ষাও বন্ধ থাকবে। এই পরীক্ষা হবে ২রা জুলাই। অন্যদিকে একাদশ শ্রেণির ২রা জুলাইয়ের পরীক্ষা হবে ৩রা জুলাই। এমনটাই জানানো হয়েছে সংসদের বিজ্ঞপ্তিতে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ