তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির
সঞ্জিত কুড়ি ,পূর্ব বর্ধমান
স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে বর্ধমান পৌরসভার ২২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস। এদিনের শিবিরে ৫০ জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।
বর্ধমান ২২ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস অন্যতম সদস্য শঙ্কর প্রসাদ রায় বলেন ১২ বছরে পদার্পণ করল এই রক্তদান শিবির ২০০৯ সাল থেকে এসি শিবির করা হয়। মূলত খেটে খাওয়া মানুষ এবং অসহায় মানুষদের কথা ভেবেই, প্রতি বছরে রক্তদান শিবির করা হয়।পুরুষ-মহিলা সহ শিবিরের ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানান শংকর বাবু। সমস্ত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ