'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

অভিনেত্রী দিব্যা ভাটনগর কোভিড -১৯ যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে গেলেন

অভিনেত্রী দিব্যা ভাটনগর  কোভিড -১৯ যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে গেলেন




‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’ এর অভিনেত্রী দিব্যা ভাটনগর আজ সকালে কোভিড -১৯ যুদ্ধে হেরে না ফেরার দেশে চলে গেলেন। অভিনেত্রী ভেন্টিলেটরের সহায়তায় ছিলেন কয়েকদিন থেকে।

২৮ নভেম্বর কোভিড -১৯ পজেটিভ ধরা পরবার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে খুব ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

স্পটবয়ের এক প্রতিবেদন অনুসারে, দিব্যার বন্ধু যুবরাজ রঘুবংশী তাঁর মৃত্যু সম্পর্কে জানিয়েছেন, “ রাত তিনটার দিকে তার মৃত্যু হয়। সেভেন হিলস হাসপাতালে স্থানান্তরিত হয়েছিল এবং ২০০৯ সাল থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিল । তিনজন ডাক্তার তাকে মৃত্যুর ঘোষণা দেন। এটি আমার এবং তার পরিবারের জন্য একটি বড় ধাক্কা। তার আত্মা শান্তিতে থাকুক".

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in