নয়া কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ সারাভারত কৃষক সংঘর্ষ মোর্চা
সাহেবগঞ্জ তপন বর্মন
আজ দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানার অন্তর্গত বালিকা বন্দরে সারাভারত কৃষক সংঘর্ষ মোর্চা দিনহাটা ২নং এর পক্ষ থেকে জমায়েত ও অবস্থান বিক্ষোভ হল। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিল ও সংশোধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে এই অবস্থান বিক্ষোভ।
এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লক কৃষক সভার সভাপতি তারা সাধন সিংহ, উপেন বর্মন ,দীলিপ সরকার , দীপক পাল সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। এরপর ১ টা নাগাদ অবস্থান বিক্ষোভ আন্দোলনকারীরা তুলে নেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ