Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আজ আমি সিঙ্গল শুধু অজয়ের জন্য'- বলিউড অভিনেত্রী তব্বু

 


'আজ আমি সিঙ্গল শুধু অজয়ের জন্য'- বলিউড অভিনেত্রী তব্বু 

বয়স ছুঁয়েছে ৫০-এ। অথচ অবিবাহিতও রয়ে গেছেন বলিউড অভিনেত্রী তব্বু। অন্ধাধুন, মাচিস, বিরাসত, চাঁদনি বার-এর মতো বহু সিনেমায় নজরকাড়া অভিনয় করেছেন তব্বু। অথচ রয়েছেন সিঙ্গল, কিন্তু, কেন? সেই উত্তর নিজেই জানালেন জন্মদিনে। 



বিয়ে না করার দোষ চাপালেন বলিউডের সুপার স্টার অজয় দেবগণের ওপর।তিনি বলছেন, অজয় আর আমি পরস্পরকে ২৫ বছর ধরে চিনি। আমার আত্মীয় সমীর আর্যর প্রতিবেশী আর বন্ধু ছিল ও। ছোটবেলায় সমীর আর অজয় আমায় চোখে চোখে রাখত। যদি কোনও ছেলে আমার সঙ্গে কথা বলত তবে তাকে ধরে ঠ্যাঙাত। ওরা ভীষণ জ্বালাতন করত, ওদের ভয়ে কেউ আমার সঙ্গে মিশতে পারত না।


তিনি বলেন, আজ আমি সিঙ্গল শুধু অজয়ের জন্য। একদিন নিজের ভুল বুঝতে পেরে দুঃখিত হবে বলে আশা করি। বিজয়পথ সিনেমায় প্রথমবার তব্বু ও অজয়কে একসাথে দেখা যায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code