Latest News

6/recent/ticker-posts

Ad Code

গুরুতর অসুস্থ মুন্নি রায়ের পাশে দাঁড়ালো রাজ্য কো অর্ডিনেশন কমিটি

গুরুতর অসুস্থ মুন্নি রায়ের পাশে দাঁড়ালো রাজ্য কো অর্ডিনেশন কমিটি



জলপাইগুড়ির ক্রান্তির বারাঘড়িয়ার  পেশায় দিনমজুর নরেন রায়ের  কন্যা গুরুতর অসুস্থ মুন্নি রায়ের পাশে দাঁড়ালো রাজ্য কো অর্ডিনেশন কমিটি  । 

মুন্নি  রাজডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পাঠরতা । মুন্নি কে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম ও অর্থনৈতিক সহায়তা প্রদান করা হয় ও আগামিতে ধারাবাহিকভাবে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয় । 

পদ্মশ্রী প্রাপ্ত সমাজ কর্মী করিমুল হক অসহায় পরিবারের মেয়েটির সহায়তার জন্য ইতিমিধ্যেই সর্বস্তরের সহৃদয় ব্যক্তি / সংগঠনের কাছে আহবান জানিয়েছেন । 

উপস্থিত ছিলেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক  মনোজিৎ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং  পদ্মশ্রী প্রাপ্ত - সমাজসেবী করিমুল হক এবং আবেদ আলী সহ অন্যান্য গণ আন্দোলনের নেতৃত্ব ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code