Latest News

6/recent/ticker-posts

Ad Code

একশো দিনের কাজকে দুইশ দিনের দাবী সহ একাধিক দাবীতে পথসভা ও মিছিল

একশো দিনের কাজকে দুইশ দিনের দাবী সহ একাধিক দাবীতে  পথসভা ও মিছিল 




আগামী ২৬শে নভেম্বর বামপন্থী দলগুলো সহ অন্যান্য সংগঠনের ডাকা ধর্মঘট সফল করতে খয়রাশোল ব্লকের লোকপুর বাজারে, বাসস্ট্যান্ড এলাকায় মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় ।


একশো দিনের কাজকে দুইশত দিনে রুপায়ন, বেসরকারিকরণের প্রতিবাদ সহ বিভিন্ন দাবীতে ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় সিপিআইএম খয়রাশোল এরিয়া কমিটির উদ্যোগে ।

এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ, এরিয়া কমিটির সদস্য আনবর খান, সমীর রায়, সিপিআইএম জেলা কমিটির সদস্য শ্যামাপদ বাউরি, মহাবীর কর্মকার প্রমুখ ব্যাক্তিবর্গ ।

আজকের ঘটনা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান এরিয়া কমিটির সদস্য সমীর রায়।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code