ভারতীয় বংশোদ্ভূত তরুণী মারিয়া থাটিল জিতে নিলেন ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ খেতাব
গত ২৮ অক্টোবর মেলবোর্নের পাঁচতারা হোটেল সোফিটেল মেলবোর্ন অন কলিন্সে ভার্চুয়ালভাবেই মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানে ২৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়ার মুকুট নিজের মাথায় তুলে নেন মারিয়া।
জানা গেছে, ২৭ বছরের মারিয়ার জন্ম মেলবোর্নে হলেও তার বাবা-মা দুজনেই ভারতীয়। মারিয়ার বাবার জন্ম কেরালায় আর মা বড় হয়েছেন কলকাতায়। নব্বইয়ের দশকে মারিয়ার বাবা-মা ভারত ছেড়ে মেলবোর্নে চলে যান। মারিয়া অস্ট্রেলিয়াতেই বেড়ে উঠেছেন।
মারিয়া পেশায় একজন মেকআপ শিল্পী। নিজের ইউটিউব চ্যানেলে, ইন্সটাগ্রামে, ফেসবুকে মেকআপ ব্যবহারের টিউটোরিয়াল প্রকাশ করেন নিয়মিত।
অস্ট্রেলিয়ার সেরা সুন্দরী হয়ে মারিয়া জানান, বিজয়ীর নাম ঘোষণার পর তা শুনে কিছুক্ষণ নির্বাক ছিলাম। জীবনে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সেগুলো জয়-পরাজয়ের মধ্যেই আমি আজ এখানে এসে দাঁড়িয়েছি। আজ আমি মিস অস্ট্রেলিয়া। এই মুকুট অর্জন করে উচ্ছ্বাস প্রকাশে আমি সত্যি ভাষাহীন।
তথ্যসূত্র: শি দ্য পিপল
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ