Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন বিধি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ‍্য



লকডাউন বিধি নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রাজ‍্য 



কয়েকদিন আগেই কেন্দ্রের তরফে আনলক ৫ এর মেয়াদ বাড়িয়ে দিয়েছে।এবার রাজ্যের তরফেও জারি হল একাধিক নির্দেশিকা। কেন্দ্রের মতোই রাজ্য সরকারের বিধিও বহাল থাকবে ৩০শে নভেম্বর পর্যন্ত। নবান্নের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। 

  • আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 
  • পঠনপাঠন হবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতেও।
  • প্রশিক্ষণ ছাড়া খোলা যাবে না সুইমিং পুল।
  • কনটেনমেন্ট জোনের বাইরে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার খুলবে। দর্শকসংখ্যা ৫০ শতাংশের বেশি হবে না।
  • কনটেনমেন্ট জোনের বাইরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করোনা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক, শিক্ষা সংক্রান্ত, বিনোদনমূলক, সংস্কৃতিক, নাচগান সংক্রান্ত, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত করা যাবে। 
  • হলে জমায়েতের ক্ষেত্রে, হলের ধারন ক্ষমতার ৫০ শতাংশ লোক জড়ো করা যাবে। 
  • খোলা জায়গায় জমায়েতের ক্ষেত্রে জায়গায় আয়তন অনুয়ায়ী লোকসংখ্যা সীমিত রাখতে হবে। মানতে হবে সামাজিক দূরত্ব, মাস্ক পরতে হবে, থার্মাল স্ক্য়ানিং ও হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code