Latest News

6/recent/ticker-posts

Ad Code

IPL 2020: কবে, কোন দল মুখোমুখি হচ্ছে আইপিএল ২০২০ -এর প্লে অফে

IPL 2020: কবে, কোন দল মুখোমুখি হচ্ছে আইপিএল ২০২০ -এর প্লে অফে

করোনা আবহের জেরে এবার আইপিএল-এর আসর বসেছে দুবাইয়ে। আর সেখানেই জমে উঠেছে আইপিএল। অনেক লড়াই করে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছে কলকাতা। আইপিএল ২০২০ এর আসরে প্লে অফে পৌঁছে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লী ক্যাপিটালস, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ও সানরাইজারস হায়দ্রাবাদ। 


প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে লিগ টেবিলের ১ এবং ২ নম্বর দল। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ই নভেম্বর বৃহস্পতিবার। ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় দুবাইয়ে শুরু হবে খেলা। লিগ টেবিলের ৩ এবং ৪ নম্বর দল খেলবে এলিমেন্টর। যা হবে আবু ধাবিতে ৬ নভেম্বর, শুক্রবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়। 


লিগ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মুম্বাই। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লী। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ব্যাঙ্গালোর ও হায়দ্রাবাদ। 


প্রথম কোয়ালিফায়ার 
  • মুম্বই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস 
  • দুবাই 
  • ৫ নভেম্বর, বৃহস্পতিবার
  • ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় শুরু খেলা 
এলিমিনেটর

  • সানরাইজার্স হায়দরাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
  • ৬ নভেম্বর, শুক্রবার
  • আবু ধাবিতে 
  • খেলা শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়
দ্বিতীয় কোয়ালিফায়ার
  • মুম্বই-দিল্লি ম্যাচের পরাজিত দল এবং হায়দরাবাদ-ব্যাঙ্গালোর ম্যাচের জয়ী দল
  • ৮ নভেম্বর, রবিবার
  • আবু ধাবি 
  • খেলা শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়
দুবাই আইপিএল ২০২০ মেগা ফাইনাল 
  • প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল
  • ১০ নভেম্বর, মঙ্গলবার
  • দুবাই
  • খেলা শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায়
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code