২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে খয়রাশোলে পথসভা সিপিএমের
আগামী ২৬ শে নভেম্বর বামপন্থী দলগুলো সহ বিভিন্ন সংগঠনের ডাকে দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কৃষি বিলের প্রতিবাদে। বামফ্রন্টের উদ্যোগে খয়রাশোল ব্লকের বিভিন্ন এলাকায় ধর্মঘটের সমর্থনে চলছে পথসভা, এমনি চিত্র খয়রাশোল, বড়রা এলাকায় দেখা যায়।
পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম এর খয়রাশোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ, এরিয়া কমিটির সদস্য অজ্ঞদ বাউরী, সিপিআইএম জেলা কমিটির সদস্য বিমল ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে ধর্মঘটের সমর্থনে পথ সভা সম্পর্কে বিস্তারিত জানান সিপিআইএম খয়রাশোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ