জেলার ৫০ টি সমাজসেবী সংগঠনের বিজয়া সম্মিলনী সাঁইথিয়ায়
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:-
বীরভূম জেলার প্রায় ৫০ টি সমাজসেবী সংগঠন নিয়ে গঠিত "বীরভূম ডিস্ট্রিক্ট সোস্যাল এক্টিভিস্ট ফোরাম"-এর বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো আজ সকালে সাঁইথিয়া সন্ধ্যানী মোড়ে।
"বীরভূম পথপ্রদর্শক" আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন অন্যতম সংগঠক নূরুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিজয়কুমার দাস, বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ মালাকারসহ জেলার বিভিন্ন প্রান্তের প্রতিনিধিরা। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় বিজয়া সম্মিলনী।
আগত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের হাতে মানপত্র তুলে দেওয়া হয় ।আজকের ঘটনা সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান সংগঠনের সম্পাদক নুরুল হক। সমগ্র অনুষ্ঠান টা সুচারুভাবে পরিচালনা করেন সুব্রত ঘটক।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ