বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বিজয়া সম্মেলনি অনুষ্ঠান
অভীক মিত্র, বীরভূম :
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে লোকপুর থানার নতুন ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান । করোনা আবহে সতর্কতা বিধিনিষেধ মেনে যে ভাবে পূজা উদযাপন করা হয়েছে ; তাতে একপ্রকার খুশি হয়েই লোকপুর থানার পক্ষ থেকে এলাকাবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশ চন্দ্র বাউরী,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন,খয়রাশোল যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী কুমার ভট্টাচার্য্য,লোকপুর থানার ওসি মহম্মদ মিকায়েল মিয়া,অধ্যপক রবীন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ