Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার করোনা সংক্রমিত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী




এবার করোনা সংক্রমিত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী



টলিপাড়ায় আগেই থাবা বসিয়েছে করোনা। রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, অপরাজিতা আঢ্য, রাজ চক্রবর্তী, আকৃতি কক্কর, মিকা সিং সহ অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। হয়েছেন মুক্তও। এবার আক্রান্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বুধবার ফেসবুক প্রোফাইলে নিজেই করোনা আক্রান্তের কথা জানিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী।



অভিনেত্রী লেখেন, “জীবন সারপ্রাইজে পরিপূর্ণ। আমার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বন্ধুরা, দয়া করে ভয় পেও না। আমি ঠিকঠাক আছি। জ্বর নেই, গায়ে ব্যথা নেই, এখনও পর্যন্ত নিঃশ্বাস-প্রঃশ্বাসে কোনও সমস্যা নেই। শুধুমাত্র একটু নাক বন্ধ রয়েছে। আর কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না। ব্যস এইটুকুই! আমার স্বামী ও মেয়ে ঠিক আছে। ওদের চার কিংবা পাঁচ দিন পর পরীক্ষা করাতে বলা হয়েছে। আমি গত চার দিন ধরে এক্কেবারে রুম আইসোলেশনে রয়েছি আর চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আমার বিশ্বাস, খুব তাড়াতাড়ি ভাল হয়ে উঠব। তোমরা সকলে নিজেদের খেয়াল রেখো… সাবধানে থেকো।”
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code