দুবাইয়ের সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন শাহরুখ-কন্যা সুহানা খান
লক ডাউনের পর খোস মেজাজে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন শাহরুখ কন্যা সুহানা খান। বহু চর্চিত সুহানা উষ্ণ অবতারে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।
করোনা সংক্রমণের জেরে আইপিএল এর আসর বসেছে আরব আমিরশাহিতে। আর সেখানেই রয়েছেন কলকাতা নাইট রাইডারর্সের মালিক শাহ্রুখ খান। সঙ্গে রয়েছে স্ত্রী, ছেলে ও মেয়ে সুহানা। মূলত আইপিএল এর জন্যই দুবাইয়ে সুহানা। তুতো বোন আলিয়া ছিবার সঙ্গে বর্তমানে মরু শহরে সময় কাটাচ্ছেন শাহরুখ-কন্যা
এখনও ছাত্রী হলেও সোশ্যাল মিডিয়ায় স্টার হয়ে গিয়েছে সুহানা। তাঁর ইন্সটাগ্রামে ১.২ মিলিয়ন ফলোয়ার। দুবাইয়ের সমুদ্র সৈকতে উষ্ণ মেজাজের কিছু মুহূর্ত শেয়ার করতেই তা ভাইরাল হয়ে গেছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ