Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত বিখ্যাত গায়ক কুমার শানু

 


করোনা আক্রান্ত বিখ্যাত গায়ক কুমার শানু 



দিনের পর দিন বেড়েই চলছে করোনা। নেতা- মন্ত্রী থেকে গায়ক- গায়িকা কাউকেই ছাড়ছে না করোনা। এবার আবারও থাবা বলিউডে, করোনা আক্রান্ত হলেন বিখ্যাত গায়ক কুমার শানু। কুমার শানু শুধু হিন্দিই নয় বাংলার জন্যও বেশ খ্যাত। সম্প্রতি তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল কিন্তু করোনা সংক্রমণের জেরে সেই সফর বাতিল করতে হল তাঁকে। 




সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উদ্দেশে রওনা হওয়ার আগে তাঁর করোনা পরীক্ষা করা হলে সেই রিপোর্ট পজিটিভ আসে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাতিল হল। আপাতত তিনি হোম কোয়ারাইন্টিনে থাকবেন। 




এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী বিগত নয় মাস পর তিনি তাঁর স্ত্রী ও দুই মেয়ের সাথে দেখা করতেই যাচ্ছিলেন। সেখানেই ২০ই অক্টোবর একসাথে তাঁর জন্মদিন পালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code