Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে গণি!

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে গণি!



সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় গণি [Typhoon Goni] বা রলি পি এইচ [Rolly] বর্তমানে যথেষ্ট শক্তিশালী হয়ে এক অন্যতম ঐতিহাসিক শক্তিশালী সুপার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘণ্টায় ২১৫ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় গনির কারণে রবিবার ভূমিধস হতে পারে। ২০১৩ সালের নভেম্বরে আঘাত হানা হাইয়ানের পর এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে ফিলিপাইনে [Philippines ]


উপকূলীয় ও ভূমিধসপ্রবণ এলাকা থেকে মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা গ্রেমিল নাজ।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় মোলাভের আঘাতে ২২ জনের মৃত্যু হয়েছিল। বেশিরভাগই ছিলেন রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের বাসিন্দা। ঘূর্ণিঝড় গনিও একই পথ ধরে এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিম দিকে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে আগাচ্ছে ঘূর্ণিঝড় গনি। শনিবার সন্ধ্যায় ম্যানিলা ও আশেপাশে ১৪ টি প্রদেশে বৃষ্টি, বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি অত্যন্ত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হিসাবে পশ্চিম ও সামান্য পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ১ থেকে ২ নভেম্বরের আশেপাশে ফিলিপাইনে তান্ডব চালাতে পারে এক ভয়ঙ্কর শক্তিশালী মারণ ঘূর্ণিঝড় গণি।


করোনা পরিস্থিতির মধ্যে লোকজনকে অন্যত্র সরিয়ে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় কর্মকর্তারা বন্দরের সব কার্যক্রম, মাছ ধরা ও নৌকা চালানো বন্ধ ঘোষণা করেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code