Latest News

6/recent/ticker-posts

Ad Code

কয়েক কোটি টাকা দামের নিজের মার্সিডিজ গাড়ি পুড়িয়ে দিলো জনপ্রিয় Youtuber

কয়েক কোটি টাকা দামের নিজের মার্সিডিজ গাড়ি পুড়িয়ে দিলো জনপ্রিয় YOUTUBER 





নিজের কয়েক কোটি টাকা দামের মার্সিডিজ গাড়ি পোড়ানোর ভিডিও দেখিয়ে লাখ লাখ দর্শককে স্তম্ভিত করে দিয়েছেন এক রুশ ইউটিউবার। 

গাড়িটি নিয়ে একের পর এক ঝামেলা লেগে থাকায় বিরক্ত ও হতাশ হয়ে মিখাইল লিৎভিন নামের ওই ইউটিউবার সম্প্রতি একটি খালি মাঠের মাঝখানে নিজের দামি মার্সিডিজটি পুড়িয়ে দেন। পরে নিজেই তা ইউটিউবে প্রকাশ করেন। 


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দোকান থেকে কেনার পর লিৎভিনের মার্সিডিজ-এএমজি জিটি ৬৩ এস গাড়িটি বেশ কয়েকবারই নষ্ট হয়ে যায়। ইউটিউবার নিজেই প্রায় তিন কোটি টাকা দামের ওই গাড়িটি সারিয়ে পাঁচবার ডিলারের দোকানে পাঠিয়েছিলেন। কিন্তু প্রতিবারই ঠিক করার পর নতুন আরেকটি ঝামেলা তৈরি হয়।


প্রতিবেদনে আরো বলা হয়, মার্সিডিজটি কেনার পর ঠিক করার কাজে দোকানেই এটি ৪০ দিনের বেশি সময় কাটিয়েছে। এর মধ্যে একবার গাড়িটির টারবাইন বদলে জার্মানি থেকে নতুন আরেকটি নিয়ে আসা হয়। কিন্তু তাতেও সমস্যা মেটেনি।


শেষবার নষ্ট হওয়ার পর ডিলারের দোকান লিৎভিনের ফোনের উত্তর দেওয়াও বন্ধ করে দেয়। অবশেষে রাগে, ক্ষোভে, হতাশায় নিজের শখের গাড়িটি জ্বালিয়ে দিয়ে ভিডিও প্রকাশ করেন রুশ ইউটিউবার।





সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code