Pakistan এর Zoom মিটিং এ - 'এক হি নারা এক হি নাম জয় শ্রী রাম, জয় শ্রী রাম'- Viral ভিডিও
গত মঙ্গলবার কাশ্মীর নিয়ে আলোচনার জন্য অনলাইনে একটি বৈঠকের আয়োজন করা হয় ইসলামাবাদের তরফে। ছিলেন বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিরাও। নিজেদের স্বভাব মতোই সেখানে ভারতের বিরোধিতায় কথা বলছিলেন পাক প্রতিনিধিরা। তারপরই আচমকা শুরু হয় হ্যাকারদের তাণ্ডব। নিজেদের ‘ভারতীয়’ দাবি করা হ্যাকাররা প্রথমে হনুমানজির গান এবং পরে জয় শ্রীরামের গান চালিয়ে দেয়।
ভাইরাল ভিডিওটিতে শোনা যাচ্ছে মিটিং চলাকালীন ‘‘এক হি নারা, এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম...’’ গানটি।
ওই আলোচনা সভা ভন্ডুল করে দিতেই তাদের এই কাণ্ড বলে মনে করা হচ্ছে। আর তাদের এই কাণ্ডে বেশ কয়েকবার বন্ধও রাখতে হয় সেই ভার্চুয়াল সভা।
ইতিমধ্যে ভাইরাল সেই মিটিং এর ক্লিপিংস, আসুন দেখে নেই-
2 minutes of great patriotic songs. pic.twitter.com/cVV9niQYFe
— VarunReddy2002 (@reddy2002_varun) October 28, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
1 মন্তব্যসমূহ
জয় শ্রী রাম।
উত্তরমুছুন