কৃষি আইনসহ একাধিক বিষয়ের প্রতিবাদে নাগরিক প্রতিরোধ মঞ্চের মিছিল ও রাজ্য সড়ক অবরোধ
কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন ও অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিলের দাবিতে এবং সমস্ত সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বিরুদ্ধে আজ দেওয়ানহাট চৌপথিতে নাগরিক প্রতিরোধ মঞ্চের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল হয় ও কৃষি আইনের প্রতিলিপি পোড়ানো হয়। এছাড়াও বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট অবধি দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
কৃষক নেতা গোপাল বর্মন বলেন, কেন্দ্রীয় সরকারের এই সর্বনাশা আইনে কৃষকরা পুঁজিপতিদের দাসে পরিণত হবে। এর প্রতিবাদে আজ সারা দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে, তারই অঙ্গ হিসাবে আজ দেওয়ানহাট বাজারে প্রতিবাদ বিক্ষোভ হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ