Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার বুকে প্রথম অনুষ্ঠিত হল উল্লাস বয়েজ আয়োজিত স্ট্রিট কনসার্ট

দিনহাটার বুকে প্রথম অনুষ্ঠিত হল উল্লাস বয়েজ আয়োজিত স্ট্রিট কনসার্ট

অনুপম মোদক, সংবাদ একলব্য :



উল্লাস বয়েজের উদ‍্যোগে দিনহাটায় প্রথম আয়োজিত হল স্ট্রিট কনসার্ট। এই "উল্লাস বয়েজ" - মুলত একটি মিউজিক ব্যান্ড। তাদের এবার পুজোয় এক অভিনব ভাবনা "পুজোর সাজ"। 


তারা তাদের গান শুনিয়ে মানুষকে মনোরঞ্জনের মাধ্যমে কিছু অর্থ সংগ্ৰহ করে তা দিয়ে দুঃস্থ শিশুদের পুজোয় নতুন জামা ও মাস্ক  তুলে দিয়ে তাদের মুখে একটু হাসি ফোটাতে চায়। এই কারনেই মূলত  রবিবার সন্ধ্যায় এক স্ট্রীট কনসার্টের আয়োজন করে তারা।


এদিন দিনহাটার সংহতি ময়দানের বিপরীতে তারা তাদের গান-বাজনার মাধ্যমে অর্থ সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করে।


এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাস বয়েজের সদস্য সহ অংশুমালী রায়, অমিত অধিকারী, পৃথ্বিরাজ মূখার্জী, অর্পণ চক্রবর্তী, দ্বীপায়ন শীল সহ অনেকে। একেবারে গানে আড্ডায় জমজমাট হয়ে উঠে ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code