সিপিআইএম ডাবগ্রাম এরিয়া কমিটি-২ এর উদ্যোগে প্রতিবাদ মিছিল
সুজাতা ঘোষ, বাগডোগরা :
শ্রমিক ও কৃষকের স্বার্থ বিরোধী আইন বাতিল , নারী নির্যাতনের বিরুদ্ধে, জমির পাট্টা দেওয়া এবং কর্মসংস্থানের দাবীতে গতকাল সিপিআইএম ডাবগ্রাম এরিয়া কমিটি-২ এর উদ্যোগে ডাবগ্রাম-2 পঞ্চায়েত এলাকার তিলেশ্বরি স্কুলের সামনে থেকে পাপিয়া পাড়া, নরেশ মোড়, মাঝাবাড়ি, ফকদইবাড়ি হয়ে হাতিয়াডাঙ্গা পর্যন্ত মিছিল করেন।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দিলীপ সিং, সিপিআইএম ডাবগ্রাম এরিয়া কমিটি-২ সম্পাদক গনেশ ঘোষ ,এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল সহ অন্যান্যরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ