দার্জিলিং জেলা আই.এন.টি.টি.ইউ.সির আহবানে বিক্ষোভ মিছিল
সুজাতা ঘোষ , বাগডোগরা :
দার্জিলিং জেলা আই.এন.টি.টি.ইউ.সির আহবানে এবং রাজ্য সভানেত্রী দোলা সেনের নেতৃত্বে কেন্দ্রের কৃষি বিল ও শ্রমিক আইনের বিরুদ্ধে আজ বাঘাযতীন পার্ক থেকে ভেনাস মোড় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করলেন।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার, আই.এন.টি.টি.ইউ.সির নেতা প্রসেনজিৎ রায়, মহিলা কার্যকরী সভানেত্রী আলপনা দত্ত , শিলিগুড়ির ওয়ার্ড নম্বর ৩৮ এর কো-অর্ডিনেটর দুলাল দত্ত , শিলিগুড়ির কো-অর্ডিনেটর নিখিল সাহানি ,দার্জিলিং জেলার যুব সভাপতি কুন্তল রায় সহ অন্যান্য দলীয় কর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ