আপনি কি জানেন কেন পালন করা হয় বিশ্ব রোজ দিবস?
আপনি কি জানেন কেন পালন করা হয় বিশ্ব রোজ দিবস? এই বিশ্ব রোজ দিবসের আড়ালে কোন ঘটনা লুকিয়ে আছে?
কানাডার ছোট্ট মেয়ে মেলিন্ডা। বিরল মারণরোগ ক্যান্সারে আক্রান্ত হয় সে। কিন্তু ভেঙ্গে পড়েনি। ক্যান্সারে আক্রান্ত হয়েও । ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এগিয়ে আসে মেলিন্ডা।
কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস। ১৯৯৬ সালে দীর্ঘ ৩ বছরের লড়াই শেষে মাত্র ১৫বছর বয়সে সে বিদায় নেয়।
এখানেই সব শেষ হতে পারতো, কিন্তু না। মেয়ের মৃত্যুর পর প্রতিবছর তাঁর জন্মদিনে মেলিন্ডার বাবা ক্যান্সারের সাথে লড়াই করা রোগীদের গোলাপ ফুল দিয়ে মনোবল বৃদ্ধির কর্মসূচী নেয়।
এইভাবে আজকের দিনে বিশ্ব গোলাপ দিবস পালনের মধ্যদিয়ে মেলিন্ডার মতন সমস্ত ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল বৃদ্ধি করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ