Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের


কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের 




সুজাতা ঘোষ, বাগডোগরা :


কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা, জিএসটি ও অন্যান্য প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা, ব্যাপকভাবে কর্মী সংকোচন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা গুলিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে আজ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শিলিগুড়ির ভেনাস মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলেন এই কমিটির সদস্যরা। 



এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গৌতম দেব, দার্জিলিং জেলার কো-অর্ডিনেটর‌ নিখিল সাহানি ,শিলিগুড়ি ১ নং ব্লকের সভাপতি সঞ্জয় পাঠক, এছাড়া উপস্থিত ছিলেন আলপনা দত্ত ,জেপি করদিয়া, মিলন দত্ত ,নান্টু পাল, মদন ভট্টাচার্য সহ এই কমিটির অন্যান্য সদস্যরা ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code