আসন্ন ফালাকাটা উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ
আসন্ন ফালাকাটা উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। রবিবার ফালাকাটা কমিউনিটি হলে,ফালাকাটা -১৩ তপ: বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মীসভার আয়োজন করা হয়।
উপ নির্বাচনের পূর্বে কর্মীদের চাঙ্গা করতে এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারিত করতে এদিনের এই সভার আয়োজন করা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়,তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী সহ জেলার বিশিষ্ট নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ