Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেবা সপ্তাহ- কর্মসূচি তে বৃক্ষরোপন বিজেপি যুবমোর্চার

সেবা সপ্তাহ- কর্মসূচি তে বৃক্ষরোপন বিজেপি যুবমোর্চার



শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার:-

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিন উপলক্ষে রাজ্যের প্রতিটা জেলায় সেবা সপ্তাহ কর্মসূচি পালন করছে বিজেপি। রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ার এর বিভিন্ন মন্ডলগুলিতে চলছে সেবা সপ্তাহ কর্মসূচি। 

আলিপুরদুয়ার দুই নং ব্লকের  শামুকতলাতে বিজেপি ৪নং মন্ডলের যুব মোর্চা বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করে চলছে। 

বিজেপি যুবমোর্চার শামুকতলা অঞ্চল সভাপতি রিন্টু গুন জানান আজকে শামুকতলা-হাতিপোতা রাজ্য সড়কের দুপাশে শামুকতলা থেকে লালপুল পর্যন্ত বৃক্ষরোপন করা হলো এবং আগামী কয়েকদিন স্বচ্ছ ভারত অভিযান, হাসপাতালে রোগীদের ফল বিতরণ সহ আরো একাধিক কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করবো। 

আজকের সেবা সপ্তাহ কর্মসূচিতে বিজেপি যুব মোর্চার অঞ্চল সভাপতি রিন্টু গুন সহ উপস্থিত ছিলেন শামুকতলা অঞ্চলের বিজেপি যুবমোর্চার নেতা ও কর্মীরা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code