করোনা আক্রান্ত জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান
করোনা প্রতিদিনই নতুন থেকে নতুন রেকর্ড গড়েই চলছে। নেতা মন্ত্রী থেকে অভিনেতা- অভিনেত্রী কেউই বাদ পড়ছে না করোনার থাবা থেকে। এদিন করোনা আক্রান্ত হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী সারা খান। নিজের করোনা আক্রান্তের খবর নিজেই জানালেন অভিনেত্রী।
সারা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে 'দুর্ভাগ্যজনক, আমার আজ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসক ও কর্তৃপক্ষ আমায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আমি ঠিক আছি। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠব।''
একটি বিবৃতিতে সারা খান আরও জানিয়েছেন, 'কিছুদিন শ্যুটিং থেকে বিরতি নিচ্ছি। আমি চিকিৎসকদের পরামর্শ মতো চলবো, আশাকরি দ্রুতি সুস্থ হয়ে উঠবো। যদিও আমার করোনা সমস্ত লক্ষণ স্পষ্ট নয়, তবে যাইহোক স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে চলাই উচিত।' পাশাপাশি, সারা আরও জানিয়েছেন, ''সাম্প্রতিক কালে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সকলকেই আমি কোভিড টেস্ট করিয়ে নেওয়ার পরামর্শই দেবো।''
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ