Latest News

6/recent/ticker-posts

Ad Code

৯৫হাজার পার, দিনের রেকর্ড সংক্রমণ দেশে

৯৫হাজার পার, দিনের রেকর্ড সংক্রমণ দেশে



তনোজিৎ সাহা, কলকাতা

এবার ৯৫ হাজার পার রেকর্ড সংক্রমণ দেশে ৷ ২৪ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে ৯৫হাজারের বেশি ৷ যা একদিনের নিরিখে সর্বোচ্চ ৷ সব মিলিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪৪ লক্ষ্য।



স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী , ২৪ ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়েছে ৯৫হাজার ৭৩৫ জন ৷ এই নিয়ে দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪লাখ ৬৫ হাজার ৮৬৪ ৷ মঙ্গলবারের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যা ৷ ২৪ ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১হাজার ১৭২ জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল ১হাজার ১১৫ ৷ এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫হাজার ৬২জন ৷ যদিও বেড়েছে সুস্থতার হারও ৷ এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছে ৩৪লাখ ৭১ হাজার ৭৮৪ জন ৷ বর্তমানে দেশে সুস্থতার হার ৭৭.৭শতাংশ । পাশাপাশি, দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯লাখ ১৯ হাজার ১৮জন ৷



ইতিমধ্যেই সংক্রমণের নিরিখে ব্রাজিল কে পিছনে ফেলে বিশ্বে দ্বিতীয়তে উঠে এসেছে ভারত ৷ দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্ত হয়েছে ৯লাখ ৬৭হাজার ৩৪৯ জন । সক্রিয় আক্রান্ত ২লাখ ৫৩হাজার ১০০জন । মহারাষ্ট্রের পরই সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশে । সেখানে সক্রিয় আক্রান্ত ৯৭ হাজার ২৭১তারপর রয়েছে কর্নাটক । এখানে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা ৪লাখ ২১হাজার ৭৩০৷ সক্রিয় আক্রান্ত ৯৯হাজার ৪৮৯ ৷ আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই উত্তরপ্রদেশ ও তামিলনাডুও ।গত ২৪ ঘণ্টায় দেশে মোট কোরোনা পরীক্ষা করা হয়েছে ১১লাখ ২৯হাজার ৭৫৯জনের, জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( ICMR ) ৷ উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৩৪হাজার ৪৩৩ জনের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code