করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াল পাথরঘাটার তৃণমূল কংগ্রেসের সদস্যরা
সুজাতা ঘোষ , বাগডোগরা :
করোনা ভাইরাস ; নামটা শুনলেই প্রত্যেকের মধ্যেই একপ্রকার আতঙ্ক কাজ করে। মানুষের নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গেই অপর ব্যক্তির মধ্যে মুহূর্তেই ছড়িয়ে যাচ্ছে এই রোগের জীবানু। কোনওভাবেই আটকানো যাচ্ছে না এই ভাইরাসকে। সারা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে এই করোনার জেরে।এখন করোনায় আক্রান্ত ব্যক্তি প্রায় প্রত্যেকের ঘরে ঘরে। এমনই অবস্থা পাথরঘাটা অঞ্চলের।
আজ মাটিগাড়া ব্লক ২ এর পাথরঘাটায় খাগারিয়াজোত ছোট ধুকুরিয়া এলাকার নরেশ সিংহ ও জগেশ সিংহের পরিবারের চারজন সদস্য এবং ওবান্দ্রীজোত এলাকার উমেশপু্রির পরিবারের চারজন সদস্য করোনা পজিটিভ হাওয়ায় তাদের মনোবল বাড়াতে ও সচেতন সতর্কতার পাশাপাশি স্যানিটাইজার, মাক্স ও ফল দিয়ে পাশে দাঁড়ালেন পাথরঘাটার তৃণমূল কংগ্রেসের সদস্যরা।
উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ি এসেম্বলির বিজিএম কো-অর্ডিনেটর খগেশ্বর রায়,অঞ্চল প্রধান প্রফুল্ল বর্মন, ভূপেন্দ্র সিং অমূল্য ,দীপঙ্কর সহ দলীয় কর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ