Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্য জুড়ে অভিনব মেঠো প্রতিবাদে তৃণমূল কংগ্রেস

রাজ্য জুড়ে অভিনব মেঠো প্রতিবাদে তৃণমূল কংগ্রেস 


 

সুজাতা ঘোষ ,বাগডোগরা :

জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেতমজদুর সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সার, বীজ ও পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আলে দাঁড়িয়ে অভিনব মেঠো প্রতিবাদ করা হয়।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত পর্যটক মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক গৌতম দেব ,জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশীষ প্রামানিক, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেতমজদুর সভাপতি তথা ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় ,ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী গৌতম গোস্বামী ,ফুলবাড়ি ২ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রবিউল করিম, অঞ্চল যুব সভাপতি বিপ্লব সিংহ সহ আরো অনেক  দলীয় কর্মীরা।

আজ রাজ্য জুড়েই এই মেঠো প্রতিবাদে অংশনেন তৃণমূল কংগ্রেস। 


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code