Latest News

6/recent/ticker-posts

Ad Code

গ্রেফতার 'ABCD' খ্যাত অভিনেতা, নৃত্যশিল্পী কিশোর শেঠি Kishore Shetty of 'ABCD' fame arrested



গ্রেফতার 'ABCD' খ্যাত অভিনেতা, নৃত্যশিল্পী কিশোর শেঠি


গ্রেফতার ABCD' খ্যাত অভিনেতা, নৃত্যশিল্পী কিশোর শেঠি। মাদক মজুত রাখা ও বিক্রির অভিযোগে মেঙ্গালুরু থেকে কিশোর শেঠি (৩০) ও আকিল নওশিল (২৮) -কে গ্রেফতার করে পুলিশ। পুলিস সূত্রে খবর, কিশোর শেঠি ও আকিলের কাছ মিথিলিন ডাই অক্সি মেথামফেটামিন হার্ড ড্রাগস পাওয়া গেছে। 



মেঙ্গালুরু পুলিশ কমিশনার জানিয়েছেন, কিশোর শেঠি মুম্বাই থেকে মাদক এনে মেঙ্গালুরু সহ কর্ণাটকের বিভিন্ন প্রান্তে বিক্রির চেষ্টা করছিলেন। পুলিস কিশোর শেঠির কাছ থেকে MDMA ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে।আকিল নওশিল মুম্বই থেকে মেঙ্গালুরুতে মাদক এনে ব্যবসা শুরু করেন। কিশোর শেঠিও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।



কিশোর শেঠি বলিউডের 'ডান্স ইন্ডিয়া ডান্স' রিয়ালিটি শোয়ে অংশ নিয়েছিলেন। পরে 'এবিসিডি : এনিবডি ক্যান ডান্স' ছবিতে অভিনয় করেন।আকিল নওশিল আগে বিদেশে কর্মরত ছিলেন। গত ১ বছর হল তিনি দেশে এসেছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code