জলপাইগুড়ি শহরের বিগ বাজাটের দুর্গা পুজোর মধ্যে অন্যতম দিশারী ক্লাবের পুজো। ঘট পুজোর মাধ্যমে সূচনা হল এবছরের পূজা ।
57 তম জলপাইগুড়ি দিশারী ক্লাবের এবারের পুজো। মা আসছে ঘটে-এটি থাকছে এবারের থিম।
একটি ছোট থিমের মাধ্যমে দূর্গা পুজো করবে দিশারী ক্লাব। গতবারের থিম ছিল অক্ষয় ধাম। গতবারের বাজেট ছিল ষোলো লক্ষ টাকা। কিন্তু এই বার করোনার কারণে ক্লাব প্রাঙ্গণেই হবে তাদের পুজো।
গতবারের থেকে অনেকটাই কম বাজেটের পুজো করবেন তারা। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা হবে পুজোতে আসা মানুষদের জন্য ও বিতরণ হবে মাস্ক স্যানেটাইজার। এছাড়াও সরকারি নিয়মাবলী মেনেই চলবে পুজো।
কিন্তু পুজোর নিয়ম আগের মতনই তারা করবেন বলে ক্লাবের সম্পাদক অভিজিৎমিত্র জানিয়েছেন। আজ ভিত পুজোর মাধ্যমে এই দুর্গা পূজার শুভ সূচনা করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ