Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্ষমা চাইলে সাসপেনশন তোলার কথা ভাববে সরকার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী



ক্ষমা চাইলে সাসপেনশন তোলার কথা ভাববে সরকার জানালেন কেন্দ্রীয় মন্ত্রী 



রাজ্যসভায় কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতা করে হাঙ্গামা করায় এক সপ্তাহের জন্য সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে আট সাংসদকে। রাজ্যসভা থেকে যে আট সাংসদকে সাসপেন্ড করা হয়েছে তাঁরা ক্ষমা চাইলেই সরকার সাসপেনশন প্রত্যাহারের কথা ভেবে দেখবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আট বিরোধী সাংসদের সাসপেনশন তুলে নেওয়ার দাবিতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা উচ্চকক্ষ থেকে ওয়াকআউট করার পর সরকারের এহেন অবস্থান জানিয়েছেন প্রসাদ। 




তিনি আরও বলেন, রাজ্যসভায় বিরোধী সদস্যদের এমন উচ্ছৃঙ্খল আচরণের বিরোধিতা করবে কংগ্রেস, এটাই আমরা আশা করেছিলাম। রাহুল গাঁধীর ট্যুইটের প্রতি সম্ভবত ইঙ্গিত করে তিনি বলেন, এ কী রাজনীতি যে, বিদেশ থেকে একটা ট্যুইট করা হল আর এমপিরা এমন আচরণ করে বসলেন! 




প্রসাদ আরও দাবি করেন, আমরা কখনও দেখিনি, একজন কংগ্রেসি সাংসদ রাজ্যসভায় টেবিলে উঠে নাচানাচি করছেন, কাগজপত্র ছিঁড়ছেন। গত রবিবার কৃষিবিল পাশ হওয়ার ক্ষেত্রে সরকারের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল বলেও দাবি করেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code