রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের হাত ধরে দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদান করলো প্রায় ৫০ জন
দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থনে সাংবাদিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস।
পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন, বিজেপি নেতা স্বরূপ চৌধুরী, ফনি মাহাতো, সুপ্রিয় দত্ত সহ অন্যান্যরা।
বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে প্রায় ৫০ জন বিজেপিতে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক রথীন বোস।
কর্মসূচি থেকে রাজ্য সরকারকে একাধিক কটাক্ষের মাধ্যমে কেন্দ্রীয় কৃষি বিলের সমর্থন জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ