Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফেসবুক, ইনস্টাগ্রাম ১ ঘণ্টা বন্ধ থাকায় ক্ষোভ বিশ্বজুড়ে




ফেসবুক, ইনস্টাগ্রাম ১ ঘণ্টা বন্ধ থাকায় ক্ষোভ বিশ্বজুড়ে 



প্রযুক্তিগত ত্রুটির জেরে গতকাল ১ ঘণ্টার জন্য বিশ্বজুড়ে বন্ধ ছিল ফেসবুক আর ইনস্টাগ্রাম। আর এ নিয়ে একের পর এক অভিযোগ আসতে থাকে। ক্ষোভে ফুঁসতে থাকে মানুষ। ইউজাররা ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারছিলেন না। এ দেশেও ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজাররা আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে ব্যবহার করতে পারছিলেন না বলেই খবর। 




এই বিভ্রাট ট্র্যাক করে একটা সাইট জানিয়েছে, ভারতীয় সময় রাত ১১টায় এই সমস্যা দেখা দেয় ফেসবুক ও ইনস্টাগ্রামে। ইউরোপ, উত্তর আমেরিকা জুড়ে ইনস্টাগ্রাম ইউজাররা এই সমস্যার মোকাবিলা করেন। ১ ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়।




এর আগেও একাধিকবার এরকম ত্রুটির সম্মুখীন হয়েছেন ইউজাররা। মার্চে ১৪ ঘণ্টার বেশি বন্ধ থাকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের মত তাদের অত্যন্ত জনপ্রিয় সব অ্যাপ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code