Latest News

6/recent/ticker-posts

Ad Code

অন্তঃসত্ত্বাদের আদর্শ ডায়েট চার্ট পেশ করল কেন্দ্র


অন্তঃসত্ত্বাদের আদর্শ ডায়েট চার্ট পেশ করল কেন্দ্র




গত নভেম্বরে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অনুরোধকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি অন্তঃসত্ত্বাদের আদর্শ ডায়েট চার্ট এদিন সংসদে পেশ করেন। এই প্রথমবার সংসদে পেশ করা হল অন্তঃসত্ত্বাদের আদর্শ ডায়েট চার্ট। 



কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, তাঁর মন্ত্রক একটি কমিটি গঠন করেছে, তাতে আইসিএমআর, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও নানা বিশেষজ্ঞ রয়েছেন। সকলে মিলে তৈরি করেছেন এই ডায়েট চার্ট।



সংসদ সদস্যরা এই চার্ট অনুযায়ী ‘পোষণ অভিযান’ তাঁদের কেন্দ্রে কেন্দ্রে শুরু করবেন বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। 



অন্তঃসত্ত্বাদের ডায়েট চার্ট - 

  • ভাত, 
  • রুটি, 
  • তেল, 
  • ঘি, 
  • মাখন,
  • গুড় এবং 
  • চিনি
  • দুধ, 
  • দই, 
  • ডাল, 
  • সবজির বীজ, 
  • ডিম, 
  • মাছ ও 
  • মাংস
  • ফল, 
  • সবুজ পাতার শাকসবজি, 
  • শস্যমূল ইত্যাদি। 
সব মিলিয়ে নিরামিষ খাবার থেকে এনার্জি পেতে হবে ২২১৩.৪৬ ক্যালোরি ও ৭৪.৬ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার প্রোটিন থাকতে হবে। আমিষ খাবারে ২১৬৭.৪৬ কিলো ক্যালোরি এনার্জি এবং ৭৪.৫ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার প্রোটিন থাকা জরুরি।



সদ্যজাত সন্তানদের দুধ খাওয়ানো মায়েদের ডায়েট চার্ট



কৃশকায়া, বসে কাজ করাদের ডায়েট চার্ট




সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code