Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

পিছিয়ে গেল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর


খারাপ আবহাওয়ার জেরে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। দীর্ঘ ৬ মাস পর উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী। এর আগে আগামীকাল সফরে আশার কথা থাকলেও তা পিছিয়ে আগামী ২৮শে সেপ্টেম্বর হয়েছে বলে খবর। ২৮শে সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে আসবেন তিনি, এরপর ২৯, ৩০ তারিখ কর্মসূচির পর ১ তারিখ ফিরবেন তিনি। আধিকারিকদের সংশ্লিষ্ট এলাকা না ছাড়ার নির্দেশ নবান্নর।



করোনা সংক্রমণের জেরে উত্তরকন্যায় বসেই জেলা গুলির প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। প্রথমদিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। পরের দিন বৈঠক করবেন দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের প্রশাসনিক কর্তাদের সঙ্গে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code