ঢাক বাজিয়ে উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে উত্তরবঙ্গে স্বাগত জানানো হল মুখ্যমন্ত্রীকে
সুজাতা ঘোষ, শিলিগুড়িঃ
দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঢাক বাজিয়ে নৌকাঘাট মোড়ে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালেন। শুধু তাই নয় উত্তর কন্যায় দলীয় মহিলা কর্মীরা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানালেন।
দীর্ঘ ৮ মাস বাদে চারদিনের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী। আজ কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে নৌকাঘাট হয়ে পৌঁছান উত্তরকন্যায়।
প্রসঙ্গত, খারাপ আবহাওয়ার জেরে পিছিয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। আজ ২৮শে সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে আসলেন তিনি। এরপর ২৯, ৩০ তারিখ কর্মসূচির পর ১ তারিখ ফিরবেন তিনি।
করোনা সংক্রমণের জেরে উত্তরকন্যায় বসেই জেলা গুলির প্রশাসনিক বৈঠক সারবেন তিনি। প্রথমদিন আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। পরের দিন বৈঠক করবেন দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের প্রশাসনিক কর্তাদের সঙ্গে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ