Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের


কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই পরীক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়েও!


কলকাতা ঃ 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পথেই পরীক্ষা যাদবপুর বিশ্ববিদ্যালয়েও! কলকাতা বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগেই কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জানিয়েছে বাড়িতে বসেই দেওয়া যাবে পরীক্ষা। এবার সেই একই পথ বেঁছে নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাড়িতে বসেই স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা দিতে পারবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কলা-বিজ্ঞান ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এবার শুধু এক্সামিনেশন বোর্ডের শিলমোহরের অপেক্ষা।



যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস জানিয়েছেন, ডিস্ট্যান্স ডিজিটাল মোডে পরীক্ষা নেওয়া হবে। খবর সূত্রের পরীক্ষার দিনই মেল-হোয়াটসঅ্যাপে প্রশ্ন, একইদিনে উত্তর।


অনুমতি মিললে অক্টোবরের শুরুতেই পরীক্ষা নেওয়া হবে বলে দাবি সূত্রের।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code